ফখরুলের জামিন বিষয়ে রুলের শুনানি ৯ নভেম্বর

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুলের শুনানির জন্য ৯ নভেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট।
 
বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
 
মির্জা ফখরুলের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।  
 
এর আগে ২ নভেম্বর ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে রুলের শুনানি ২ সপ্তাহের মধ্যে নিস্পত্তির আদেশ দেয় আপিল বিভাগ। 
 
আপিল বিভাগ থেকে দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় গত ৩ নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে আত্মসমর্পণ করেন।
 
আদালত জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।