রণবীর কাপুর নয় বরং রণবীর সিংয়ের সাথেই নাকি দীপিকা পাড়ুকোণকে বেশি ‘হট’ লাগে। সম্প্রতি এমনটাই দাবি করেছেন দীপিকার বর্তমান প্রেমিক রণবীর সিং।
কিছুদিন আগে রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফ জানিয়েছিলেন, রণবীর কাপুরের সঙ্গে তার জুটিই বেশি ভাল। তার মতে, দীপিকাকে রণবীর সিংয়ের সাথে পর্দায় বেশি ভাল লাগে।
‘বাজিরাও মাস্তানি’র পোস্টার প্রকাশ অনুষ্ঠানের রণবীর সিংকে জিজ্ঞাস করা হয়েছিল, দীপিকা পাড়ুকোণকে কার সাথে বেশি হট লাগে। উত্তরে তিনি বলেন, আমার সঙ্গেই দীপিকাকে বেশি হট লাগে। এটা আবার জিজ্ঞাস করার মতো কোনো প্রশ্ন?
বাস্তব জীবনে দীপিকাকে রণবীর সিং ভালোবাসেন কিনা-এমন প্রশ্নে রণবীর বলেন, বাজিরাও ও মাস্তানি দুইজন দুইজনকে ভালবাসত। তারা একেবারে সঠিক জুটি ছিল। আমার তাদের বিষয়টি পর্দায় ফুটিয়ে তুলেছি।
শাহরুখ-কাজল জুটির সঙ্গে রণবীর কাপুর-দীপিকা জুটির তুলনা প্রশ্নে রণবীর সিং বলেন, শাহরুখ-কাজল হলো শাহরুখ-কাজল, আর রণবীর-দীপিকা হলো রণবীর-দীপিকা। প্রত্যেকটি জুটিই আলাদা। এক জুটির সঙ্গে অন্য জুটির তুলনা সঠিক কোনো বিষয় নয়। খবর: ওয়ান ইন্ডিয়া।