‘গুয়ানতানামো বে কারাগার বন্ধে সব করবেন ওবামা’

 
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেস সহযোগিতা না করলেও গুয়ানতানামো বের সামরিক কারাগার বন্ধে তার ক্ষমতার সবটুকু প্রয়োগ করবেন।’ হোয়াইট হাউসের প্রেস সচিব জোস আরনেস্ট স্থানীয় সময় বুধবার এ কথা বলেন।
 
হোয়াইট হাউসের প্রেস সচিব বলেন, ‘আমি বলতে চাচ্ছি আমরা  কংগ্রেসের সমর্থন নিয়ে কাজ করতে চাই কিন্তু যদি কংগ্রেস কোন প্রস্তাব বার বার প্রত্যাখ্যান করে সেক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য সকল ক্ষমতাই ব্যাবহার করবেন প্রেসিডেন্ট।’
 
জোস আরনেস্ট বলেন, ‘হোয়াইট হাউস আশা করছে—সময়মতো গুয়ানতানামো বে কারাগার বন্ধ করা হবে। এটি বন্ধ করার ব্যাপারে ওবামা সংকল্পবদ্ধ। ২০১৭ সালে ক্ষমতা ছাড়ার আগে তিনি কারাগারটি বন্ধ করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। সেখানে তখন ১১২ জন বন্দি ছিল।’