মালদ্বীপে ভাইস প্রেসিডেন্টকে অভিশংসন করলো পার্লামেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে অভিশংসন করেছে দেশটির পার্লামেন্ট। একমাসের জরুরি অবস্থা জারির পরদিন আজ বৃহস্পতিবার জরুরি আইনের আওতায় ভাইস প্রেসিডেন্ট আদিবকে অভিশংসন করা হল।
 
২৮ সেপ্টেম্বর হজ থেকে ফিরে প্রেসিডেন্ট ইয়ামিন তার স্ত্রী স্পিড বোটে করে বিমানবন্দর থেকে রাজধানী মালেতে যাওয়ার সময় তাদের নৌকায় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ইয়ামিনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় আদিবকে। আর সেই ঘটনার জের ধরেই মালদ্বীপের পার্লামেন্টে তাকে অভিশংসন করার প্রস্তাব তোলা হয়। ৮৫ সদস্যের মালদ্বীপ পার্লামেন্টে ৬১ জন সদস্য আদিবকে অভিশংসন করার পক্ষে ভোট দেওয়ার পর তার বিরুদ্ধে ওই পদক্ষেপ নেওয়া হয়। বাকি ২৪ জন সদস্য অনুপস্থিত ছিলেন।
 
IMG0
 
এর আগে গতকাল বুধবার বিরোধী দলের প্রস্তুতির আন্দোলনের প্রস্তুতির মুখে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে মালদ্বীপে। এছাড়া পার্লামেন্টে অবস্থাকেও অনুমোদন করা হয়েছে। রয়টার্স।