জাতীয় বিশ্ববিদ্যালয়: ২য় বর্ষ অনার্স পরীক্ষা শনিবার শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ২য় বর্ষের অনার্স পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী শনিবার দুপুর একটা থেকে শুরু হচ্ছে। সারাদেশের ৪৭৩টি কলেজের ১৮৪টি কেন্দ্রে সর্বমোট দুই লাখ ৩৬ হাজার ৩২৩ জন এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
 
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিবাবকদের সহযোগিতা কামনা করছে।