এক সময়ের জনপ্রিয় দুই শিল্পী রাণী সরকার ও চিত্রনায়ক আব্দুস সাত্তারকে নিয়ে নাটক নির্মাণ করলেন নাট্য নির্মাতা জিএম সৈকত। নাটকের নাম ‘কলাপাতার ঘর’। নাটকটি প্রচারিত হবে আজ রাত সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। প্রয়াত শিল্পী আবুল কালাম আজাদের গল্প অবলম্বনে নাটকটি নাট্যরূপ দিয়েছেন জসিম উদ্দীন দেওয়ান।
এতে আরও অভিনয় করেছেন সজল, বাঁধন, বৃষ্টি, কাইয়ূম আহমেদ, বিরহী মোক্তার, স্বর্ণালী প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে বিরহী মাল্টিমিডিয়া। নির্মাতা বলেন, ‘নাটকের কাহিনির মধ্যে দর্শক ভিন্নতা খুঁজে পাবে। আমাদের সমাজে পুরুষের একের অধিক বিয়ে করার কাহিনি হচ্ছে নাটকের বিষয়বস্তু।’