নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ ক্যান্সার আক্রান্ত নিশান চাকমার চিকিত্সা সাহায্যার্থে নাটকের দল ‘নাটুকে’ ও তাদের অঙ্গ সংগঠন ‘থিয়েটার ক্যান ফান্ড’-এর যৌথ উদ্যোগ এবং আদিবাসী সংগঠন ‘জুবদা’ ও ‘উন্মেষ’ এগিয়ে এসেছে।
সংগঠনগুলোর সহযোগিতায় আগামীকাল বিকেল ৫টায় ঢাকা শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় নাটুকে-এর দর্শকনন্দিত কমেডি নাটক ‘ঠাকুর ঘরে কে রে...!’ মঞ্চায়িত হবে। উল্লেখ্য, ফরাসি নাট্যকার মার্ক ক্যামলতি রচিত, আল নোমান অনূদিত ও নির্দেশিত কমেডি নাটক ‘ঠাকুর ঘরে কে রে...!’