সংলাপে বসতে যোগ্যতা লাগে: ওবায়দুল কাদের

 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকের পৃথিবীতে সংলাপে বসতে হলে যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া সংলাপ হয় না। আন্দোলন করার যাদের শক্তি নেই, তারাই এখন ঘন ঘন সংলাপের কথা বলে।’
 
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ডিআরইউয়ের সদস্য লেখকদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই আহ্বান নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘আমরা প্রতিনিয়ত কথার ঢিল ছুড়ছি। প্রতিনিয়ত শব্দবোমা নিক্ষেপ করছি। এ শব্দবোমা কিন্তু অনেক সময় আত্মঘাতী বোমা। আজকে সবাই ঢিল ছুড়ছেন, কেউ কাছে থেকে, কেউ দূরে থেকে। কেউ আটলান্টিকের কাছ থেকে, কেউ টেমস নদীর পাড় থেকে।’
 

খালেদা জিয়ার দেশে ফেরায় বিলম্বকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘যাই যাই করে যাওয়া হয় না, আসি আসি করে, আসা হয় না। এখন দেশে একটা প্রশ্নবোধক চিহ্ন, কবে আসবেন? কিন্তু ঢিল ছোড়া বন্ধ হয়নি। বিদেশের মাটিতে বসে বিক্ষিপ্ত ঢিল ছুড়ে, দেশে কি সরকার পরিবর্তন সম্ভব?’