ভারতে চলমান অসিষ্ণুতার জন্য অভিনেতা নাসির উদ্দিন শাহ সমস্ত দায় দিয়েছেন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল বিজেপিকে। দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রতিবাদে পুরস্কার ফেরাবেন না বটে, তবে পরিস্থিতিটা মেনেও নিতে পারছেন না ৬৬ বছর বয়সী অভিনেতা।
দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার পাওয়া নাসির উদ্দিন শাহ বলেছেন, কিছু সংযত মন্তব্যই করা হয়েছে। কিন্তু বিজেপি নেতারা যেভাবে তাতে প্রতিক্রিয়া দিচ্ছেন, সেটাই বুঝিয়ে দিচ্ছে, তারা কতটা সহনশীল! আমি আমার পুরস্কারগুলি ফেরাচ্ছি না কেননা আমার কাছে সেগুলির কোনও মূল্যই নেই। এ নিয়ে তিনি আর কিছু বলতে নারাজ বলে জানিয়েছেন নাসিরুদ্দিন। প্রাক্তন পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির বই প্রকাশ অনুষ্ঠান নিয়ে নাসিরউদ্দিনের মন্তব্যে তুমুল আলোড়ন হয়েছিল টুইটারে। আক্রমণ, কটাক্ষের জবাবে তিনি বলেছিলেন, নিজের দেশপ্রেম নিয়ে কাউকে কৈফিয়ত দেব না। আমার প্রমাণ করার কিছু নেই। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।