ভারতে এবার গরু চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

 
আবারও গরু ইস্যুতে ভারতে মানুষ মারা হল। মণিপুর রাজ্যের ইম্ফল এলাকার একটি এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ এনে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সোমবার এ ঘটনা ঘটলেও ভারতীয় সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার।
 
ইস্ফলে হত্যাকাণ্ডের শিকার ওই মাদ্রাসা শিক্ষকের নাম হাসমাদ আলী (৫৫)। তার মৃতদেহ ইম্ফল হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ভারতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ পেতেই দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ইম্ফল পুলিশ কাউকে আটক করতে পারেনি।
 
ঘটনার জের ধরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ বাসিন্দারা স্থানীয় ইরিলবুঙ থানা ভাঙচুর করে। তাদের অভিযোগ, পুলিশ সময়মত ঘটনাস্থলে পৌঁছালে বাঁচানো যেতো হাসমাদ আলীকে। ঘটনার জেরে মণিপুরের একটি মুসলিম সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।