কমলাপুরে হাবিবুর রহমান (৩৫) নামের এক যাত্রীকে চারশ’ গ্রাম হেরোইনসহ আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। তিনি খুলনা থেকে প্রভাতী এক্সপ্রেস ট্রেনে করে রাজধানীতে আসেন বলে জানা যায়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুরে নামার পর হাবিবুরকে তল্লাশি করে পুলিশ। এ সময় তার কাছ থেকে চারশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা।