যুক্তরাষ্ট্রের হোটেলে পুতিনের সাবেক সহযোগীর লাশ

যুক্তরাষ্ট্রের একটি হোটেল থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক সহযোগীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মিখাইল লেসিন (৫৭) রাশিয়ার সাবেক তথ্যমন্ত্রী। তিনি গণমাধ্যম সংস্থা গ্যাজপ্রম-মিডিয়া হাউজেরও সাবেক প্রধান ছিলেন।
 
বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসির হোটেল দ্যুপন্টে তার লাশ পাওয়া যায়। রাশিয়ান সংবাদ সংস্থা রিয়া-নভস্তি ও তাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের পুলিশ মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
 
লেসিনের পরিবার জানিয়েছে, হার্ট এটাকে লেসিনের মৃত্যু হয়। 
 
লেসিন স্ত্রী ছাড়াও এক সন্তান ও এক কন্যা রেখে গেছেন বলে জানিয়েছে রিয়া-নভস্তি।