ছেলের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়ানো মৌসুমীর জন্য নতুন নয়। এর আগে ‘ডেস্টিনেশন’-এ অতিথি শিল্পী হিসেবে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। এবার ফারদিন এহসানের ‘ডেস্টিনেশন-২’তে অভিনয় করবেন তিনি। পুরো টেলিফিল্মে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। টেলিফিল্মটিতে ওমর সানীও অভিনয় করছেন।
ফারদিন বলেন, ‘একজন মা ও তার ছোট্ট একটি মেয়ের গল্প নিয়ে টেলিফিল্মটি নির্মিত হবে। আগামী ১৯ নভেম্বর থেকে শুটিং করব। এতে আরও অনেকেই অভিনয় করবেন। তাদের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আপাতত আব্বু-আম্মু অভিনয় করবেন, এটা চূড়ান্ত হয়েছে। পরিচালনার পাশাপাশি এর কাহিনী এবং চিত্রনাট্যও আমিই তৈরি করেছি।’