‘জলবায়ু অভিযোজনে ধনী দেশের ঋণ নেয়ার চাপ অন্যায্য’

 
‘ধনী দেশসমূহ জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশকে ঋণ নেয়ার জন্য চাপ দিচ্ছে, যেটা আসলে অন্যায্য’
 
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘কপ-২১: এ টেল ফ্রম ক্লাইমেট গ্রাউন্ড জিরো’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ এ মন্তব্য করেন। কোস্ট এবং ইক্যুইটিবিডি এই সেমিনারের আয়োজন করে।
 
খলীকুজ্জমান বলেন, ‘আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ, যেখানে সরকার ও নাগরিক সমাজের সমন্বয় রয়েছে এবং এটা সামনের প্যারিস জলবায়ু সম্মেলনেও অব্যাহত রাখা হবে।’
 
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
 
কোস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন ড. আতিক রাহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সিএসআরএলের জিয়াউল হক মুক্তা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সচিব আব্দুল মতিন এবং সিডিপির জাহাঙ্গীর হোসেন মাসুম।
 
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ আমিনুল হক। এছাড়া জলবায়ু বাস্তুচ্যুতি বিষয়ক বইয়ের চিত্রগ্রাহক দীন মোহাম্মদ শিবলী বক্তব্য দেন।