দক্ষিণ কোরিয়ার সিউলে 'গ্যাংনাম স্টাইল' ভাস্কর্য

 
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গান 'ওপা গ্যাংনাম স্টাইল'-কে স্মরণ করে এবার নির্মাণ করা হচ্ছে একটি ভাস্কর্য। দুটি দৈত্য আকৃতির ঘুষি সদৃশ হাত নিয়ে এটি তৈরি করা হয়েছে যাতে দেথা যাচ্ছে একটির উপর আরেকটি হাত রেখে গ্যাংনাম স্টাইল 'হর্স রাইডিং' এর মতো করে নৃত্য করছে। এটি নির্মাণ করা হচ্ছে সিউলের 'কোয়েক্স' নামে একটি শপিং সেন্টারের বাইরে।
 
গ্যাংনাম স্টাইল গানটি ২০১২ সালে দক্ষিণ কোরিয়ার কন্ঠশিল্পী 'সাই' ইউটিউবে আপলোড করেন। গানটি স্মরণকালে ইউটিউবে সবচেয়ে বেশিবার দেথা হয়েছে। এটি ২.৪ বিলিয়ন বারের চেয়ে বেশি দেখা হয়েছে।
 
এই ভাষ্কর্য প্রসঙ্গে গ্যাংনাম ট্যুরিজম ডাইরেকটর বলেন, যখন কোন ট্যুরিস্ট এই মূর্তিটির পাশে দাড়াবে ছবি তোলার জন্য তখন অটোমেটিক্যালি গ্যাংনাম গানটি বেজে উঠবে। বিবিসি।