মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত কিস্টোন এক্সএল পাইপলাইন স্থাপনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। পরিবেশবাদীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটি বাতিল হয়ে যায়। এর মাধ্যমে পরিবেশবাদীদের জয় হলো বলে ধারণা করা হচ্ছে। খবর আলজাজিরার।
স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, এই পাইপলাইন স্থাপিত হলে আমাদের দেশের অর্থনীতিতে তেমন কোনো অবদান রাখবে না। এ ছাড়া, কোম্পানিটি তাদের তেলের দামও কমাবে না। কানাডা থেকে ক্রুড অয়েল আসলে, তাতে জ্বালানি নিরাপত্তাও বাড়বে না। তদুপরি ট্রান্স কানাডা কোম্পানির প্রতিদিন যে ৮ লাখ ব্যারেল তেল উত্পাদন করার কথা ছিল, তা-ও করা সম্ভব না।
ওবামা বলেন, এ মাসের ৩০ তারিখে প্যারিসে যে জলবায়ু সম্মেলন হচ্ছে, এ পদক্ষেপের ফলে সেখানে তাদের অবস্থান আরো সক্রিয় হবে।
ওবামা হোয়াইট হাউসে বলেন, পররাষ্ট্র দফতরের সাথে তিনি এ ব্যাপারে একমত হয়েছেন। কিস্টোন কোম্পানির সঙ্গে তারা আর সামনে অগ্রসর হচ্ছেন না।