রাজধানীর রামপুরা এক বাসা থেকে ১২ বছর বয়সী এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশু গৃহকর্মীর নাম মিতু আক্তার। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পশ্চিম হাজিপাড়ার রূপায়ন খান টাওয়ারের বি/৮ নম্বর ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটে থাকেন সাবেক জেলাজজ এম হাসান ইমাম। পুলিশ ময়নাতন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
রমনার থানার পুলিশ জানায়, ‘রামপুরার পশ্চিম হাজিপাড়ার রূপায়ন খান টাওয়ার এর বি/৮ নম্বর ফ্ল্যাটে সাবেক জেলাজজ এম হাসান ইমাম বসবাস করেন। গত এক বছর ধরে মিতু আক্তার ওই বাসায় কাজ করত। শুক্রবার রাত ১০টায় খাওয়া শেষে সে তার ঘরে চলে যায়। এর পর সকালে বাসার লোকজন ঘরে ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলতে দেখে। সকাল সাড়ে ৮টার দিকে এম হাসান ইমামের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বাসায় গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে।’ জানা গেছে—শিশু মিতুর গ্রামের বাড়ি ভোলা জেলার সদর থানা ভেদুরিয়ায়। তার বাবার নাম আবু সাইদ।