‘পুলিশ হেফাজতে আসামির নির্যাতন অথবা মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আইন অনুযায়ী যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।’ শনিবার রাজধানীর বিএম ফাউন্ডেশন মিলনায়তনে ব্লাস্ট আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ সব কথা বলেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সদস্য এডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ, ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যন অ্যাডভোকেট জেড আই খান পান্না, আইন ও সালিস কেন্দ্রের পরিচালক নূর খান লিটন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ন সচিব মো. মোস্তাফিজুর রহমান, ব্লাস্টের পরিচালক ও আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম প্রমুখ।