প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বেঁধে আলোচনা তৈরি করেছেন আরিফিন শুভ ও তিশা। এবার অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে গানে কণ্ঠ দিতে যাচ্ছেন তারা।
‘অস্তিত্ব’ ছবির ‘বাংলার হিরো’ নামের গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। ডেমো গান নিয়ে শুক্রবার শুটিংও করেছেন শুভ-তিশা। গানটির নৃত্য পরিচালনা করেছেন কলকাতার সংকরাইয়া।
এর আগে শুভ ‘অগ্নি’তে প্রথম প্লেব্যাক করেন। অন্যদিকে তিশা দীর্ঘদিন আগে একটি অডিও অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন।