ভারতের বিহার রাজ্যের বিধান সভার নির্বাচনে জেডি (ইউ), আরজেডি ও কংগ্রেসের সমন্বয়ে মহাজোট এগিয়ে রয়েছে। তবে ভোট গণনার শুরুতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ছিল।
সকাল আটটায় কঠোর নিরাপত্তার মধ্যে ২৪৩ টি আসনের ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে জেডিইউ, ডিজেডি ও কংগ্রেসের মহাজোট ১৭২ আসনে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৬৪ টি আসনে ও অন্যরা ৭ টি আসনে এগিয়ে রয়েছে।
বিহারের বিধানসভার নির্বাচনে মহাজোট বিজয়ী হলে নীতীশ কুমার আবারো রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। পাটনায় আরজেডি কার্যালয়ে উৎসব শুরু হয়েছে সকল গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোট গণনায় ই-কাউন্টিং সফটওয়্যারও ব্যবহার করা হচ্ছে। প্রতি আসনে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিজয় মিছিল নিষিদ্ধ করেছে। আজ ৩ হাজার ৪৫০ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। সিআরপির ৭০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। তিন স্তরের নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। ভোট গণনা তদারক করতে ৪০ টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বাসস।