'সত্যি ভালোবাসি' শিরোনামে 'এসএমএস' স্টুডিওতে শনিবার সন্ধ্যায় এক প্রেমময় গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীত শিল্পী বেলাল খান। সজীব দাসের সুর ও সংগীতে গাওয়া এই গানটি লিখেছেন সময়ের রুচিশীল মেধাবি গীতিকবি মাসুদ আহমেদ। এই গানের সুবাদে দ্বিতীয় বার এক সঙ্গে কাজ করলেন তারা তিন জন।
'সত্যি ভালোবাসি' গানটি সম্পর্কে গীতিকবি মাসুদ আহমেদ বলেন, 'একটি নিখাদ প্রেমের গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই গানে, একদম হৃদয় উজাড় করে ভালোবাসার অনুভূতিটা যেমন হয়। সজীব দাস খুব মিষ্টি সুরে গানটিকে ইউনিক ভাবে তৈরি করেছেন এবং এক কথায় দুর্দান্ত গেয়েছেন বেলাল খান। আমার বিশ্বাস বারংবার শুনতে চাওয়ার মতো আবেদন নিয়ে শ্রোতারা গানটির মাঝে অন্যরকম ভালোলাগা খুঁজে পাবে।'