বুরুন্ডিতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৭

বুরুন্ডির রাজধানীর একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। হামলাকারীরা তাদের মাটিতে শুয়ে পড়তে বাধ্য করে। তারপর তাদের হত্যা করে। 
 
আজ রবিবার সরকারি কর্মকর্তারা একথা জানান। রাজধানী বুজুম্বুরার মেয়র ফ্রেড্ডি এমবোনিম্পা বলেন, এটা একটি হত্যাকাণ্ড। তারা সাত জনকে হত্যা ও দুই জনকে জখম করেছে। 
 
শনিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।  জনসাধারণকে অস্ত্র জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়ার আগেই এ ঘটনাটি ঘটল।  একটি দমন অভিযানের অংশ হিসেবেই অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। প্রেসিডেন্টের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ দমন করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। বাসস।