কাহানির মতো সিনেমায় অভিনয় প্রতিভা দিয়ে যে নওয়াজউদ্দিন সিদ্দিকি দর্শকদের মন জয় করেছে তিনি এবার লাস্যময়ী সানি লিওনের নায়ক হতে চলেছেন। এক জন রসবোধহীন সুপার সিরিয়াস অভিনেতা, অন্য জন যতটা না অভিনয় তারচেয়ে বেশি যৌন আবেদন নির্ভর।
একসঙ্গে দুজনকে ভাবতে কষ্ট হলেও তাদেরকেই এক পর্দায় আনতে চলেছেন সোহেল খান।
শোনা যাচ্ছে সোহেলের আগামী ছবিতে নওয়াজের নায়িকা হতে চলেছেন সানি। আগে এই চরিত্রের জন্য অ্যামি জ্যাকসনকে ভাবা হলেও সম্ভবত সানিকেই চূড়ান্ত করতে চলেছেন সোহেল।
কিছু দিন আগেই সানি বলেছিলেন এ বার তিনি বলিউডের মেইন স্ট্রিম ছবিতে অভিনয় করতে চান। এ দিকে ছবিতে নওয়াজ মানেই ছবির বিষয়বস্তু কিছুটা তো ভারী হবেই। সানি যে প্রথমেই এত সিরিয়াস হয়ে যাবেন ভেবেছিলেন কি?