না ফেরার দেশে বাপ্পাদিত্য

না ফেরার দেশে চলে গেলেন কলকাতার জনপ্রিয় নির্মাতা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। গত শনিবার রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় তার বয়স হয়েছিল ৪৫ বছর। জানা গেছে, বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন বাপ্পাদিত্য। গত শুক্রবার থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন।

 
এদিন তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শনিবার রাত পৌনে ৯টায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিত্সকরা জানিয়েছেন, তার ‘মাল্টি অরগ্যান ফেইলিওর’ হয়েছিল।
 

বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি ‘সম্প্রদান’। তারপর একে একে ‘শিল্পান্তর’, ‘কাঁটাতার’, ‘হাউসফুল’, ‘কাগজের বউ’, ‘ইলার চার অধ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। তার একটি ছবি ‘শোহরা ব্রিজ’ গোয়া চলচ্চিত্র উত্সবে ইন্ডিয়ান প্যানোরমায় নির্বাচিত হয়েছে। তার অকাল প্রয়াণে কলকাতা বাংলা সিনেমা মহলে নেমে আসে শোকের ছায়া।