টলিউডের গুণী অভিনেত্রী দেবশ্রী চট্টগ্রামে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাত্ দেখা’ কবিতা অবলম্বনে যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয় করতে। ছবিতে দেবশ্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন।
চট্টগ্রামের চোখ ধাঁধানো প্রকৃতি প্রসঙ্গে দেবশ্রী বলেন, ‘আমার মনের মতো একটি শহর। এই শহরের শুটকি খুব বিখ্যাত, ভাবছি কিছু শুটকি দেশে নিয়ে যাবো।’ এছাড়া বর্তমান টলিউড ফিল্ম নিয়ে দেবশ্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এখনকার বাংলা ছবি সম্পর্কে কিছু বলতে চাই না। সত্যি বলতে কি নিজে কবে কলকাতার ছবি দেখেছি ভুলে গেছি।’
অন্যদিকে পরস্পর প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চনের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সপরিবারে দেখার মতো একটি ছবি হতে যাচ্ছে এটি। এছাড়া দেবশ্রীকে নিয়ে আমার আরও কিছু কাজের কথাও হচ্ছে।’
বি:দ্র:ইলিয়াস কাঞ্চন ও দেবশ্রীর এক্সক্লুসিভ আড্ডা খুব শিগগিরই বিনোদন প্রতিদিনে প্রকাশ করা হবে।