রাষ্ট্রপতি আবদুল হামিদ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী বিশিষ্ট চিত্রশিল্পী আসমা কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার এক শোক বাণীতে রাষ্ট্রপতি আসমা কিবরিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আসমা কিবরিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সে আজ সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
-বাসস