২৬ বছর আগে ‘ম্যানে পেয়ার কিয়া’ ছবির হাত ধরে রুপালি পর্দায় প্রেমের আবির্ভাব। তখন থেকেই কতো তরুণীর মনই না জয় করে চলেছেন তিনি। কিন্তু পর্দায় সালমান তার প্রেমকে নাচ-গানের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান তিনি। তবে পর্দায় প্রেমের দৃশ্যে চুমুতে নাকি তার বেজায় অস্বস্তি। তার মতে পর্দায় চুমুর এখনো তেমন দরকার নেই।
সম্প্রতি হটস্টারের অরিজিনাল শো ‘এম বোলে তো’তে সালমান খান বলেছেন, সম্প্রতি আমার এই বিষয়ে বেজায় অস্বস্তি আছে। আমি লাজুক নই। কিন্তু, আমার ব্যাপারটা পছন্দ নয়। পর্দায় চুমু খাওয়ার খুব একটা দরকার আছে বলে মনেই হয়নি কোনোদিন। যেদিন দরকার হবে সেদিন ভাবা যাবে।
১২ নভেম্বর মুক্তি পাচ্ছে সালমান অভিনীত 'প্রেম রতন ধান পায়ো'। ছবিতে সালমানের বিপরীতে আছেন সোনাম কাপুর। খবর: আনন্দবাজার।