‌‘রাজাকার-স্বৈরাচার নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না'

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, নূর হোসেন ও সৈয়দ আমিনুল হুদা টিটুসহ বহু মানুষ জীবন উৎসর্গ করেছে কিন্তু এখনও গণতন্ত্রের স্বাদ পায়নি মানুষ। প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেতে হলে রাজাকার ও স্বৈরাচার মুক্ত থাকতে হবে। এদের সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। 
 
মঙ্গলবার শহীদ নূর হোসেন দিবসে এসব কথা বলেন তারা।  সকালে শহীদ নূর হোসেন দিবসে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন সিপিবির নেতরা। 
 
এ সময় বক্তব্য রাখেন সিপিবি নেতা আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, সাবেক ছাত্রনেতা মানবেন্দ্র দেব, যুবনেতা হাফিজ আদনান রিয়াদ, ছাত্রনেতা লাকী আক্তার প্রমুখ।
 
বক্তারা বলেন, ২৮ বছর আগে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ এই স্লোগান বুকে ধারণ করে নূর হোসেন, সৈয়দ আমিনুল হুদা টিটোসহ অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করলেও আজও প্রকৃত গণতন্ত্রের স্বাদ পায়নি দেশবাসী।