তুরস্কের সাম্প্রতিক নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জয়লাভ করায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার তাকে অভিনন্দন জানিয়েছেন। এ জয়লাভের মধ্য দিয়ে তুরস্কের এ প্রেসিডেন্টের ক্ষমতায় থাকার মেয়াদ বাড়লো।
হোয়াইট হাউস জানায়, জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য তুরস্ক সফরের আগে ওবামা গত ১ নভেম্বরের নির্বাচনের বিষয়ে তুরস্কের জনগণকে অভিনন্দন জানাতে এরদোগানের সঙ্গে কথা বলেন এবং শীর্ষ সম্মেলনের ব্যাপারে তারা আলোচনা করেন। উল্লেখ্য, এ মাসের গোড়ার দিকে অনুষ্ঠিত তুরস্কের নির্বাচনে দীর্ঘদিন ধরে প্রাধান্য বজায় রাখা এরদোগানের জাস্টিস এ্যান্ড ডেভোলাপমেন্ট পার্টি (একেপি) আবারো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বাসস।