দুদকের ৫৮ কর্মকর্তার পদোন্নতি

 
পদোন্নতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৫৮ জন কর্মকর্তা। পাঁচটি পদে এসব কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। মঙ্গলবার কমিশনের সভায় পদোন্নতির অনুমোদন দিয়ে বিকেলে প্রজ্ঞাপন জারি করা হয়।
 
প্রজ্ঞাপন অনুযায়ী, উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন পাঁচজন। এরা হলেন- মো. আখতার হোসেন, মো. আবু সাঈদ, মীর মো. জয়নুল আবেদিন শিবলী, শিরিন পারভীন ও সৈয়দ ইকবাল হোসেন।
 

সহকারী পরিচালক থেকে উপপরিচালক হয়েছেন নয়জন, সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ২৯ জন, উপসহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ১২ জন এবং কোর্ট পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন তিনজন।