আশ্রয়প্রার্থীদের বিষয়ে অস্ট্রেলিয়ার নীতিমালার সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্য দেশগুলো বলেছে, অস্ট্রেলিয়ার উচিত শরণার্থীদের নৌকা ফেরত পাঠানো এবং উপকূলবর্তী আটক কেন্দ্রগুলোর ব্যবহার বন্ধ করা। খবর বিবিসির।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রতি চার বছরে একবার করে প্রত্যেকটি দেশের মানবাধিকার রেকর্ডের পর্যক্ষেবণ পরিচালনা করে। সোমবার এই পর্যালোচনার সময় শরণার্থীদের বিষয়ে অস্ট্রেলিয়ার নীতিমালা নিয়ে সুইডেন, নরওয়ে, কানাডা, ফিজি, ফ্রান্স, জার্মানি এবং সুইজারল্যান্ডসহ একশটিরও বেশি দেশ সমালোচনায় মুখর ছিল।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে—ওই পর্যালোচনায় তুরস্কের প্রতিনিধি বলেন, ‘শরণার্থীদের অধিকার বিশেষ করে উপকূলবর্তী আটক কেন্দ্রগুলোতে থাকা নারী ও শিশুদের নিয়ে অস্ট্রেলিয়ার সুরক্ষার ব্যাপারে আমরা উদ্বিগ্ন আছি।’
প্রসঙ্গত, ক্রিসমান দ্বীপের একটি আটক কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া এক বন্দির মৃত্যু পর মানবাধিকার কাউন্সিলে অস্ট্রেলিয়ার এই ধরনের সমালোচনা করা হলো। বন্দি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই আটক কেন্দ্রটিতে রবিবার ব্যাপক বিক্ষোভ হয়।