দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগের সময় ফায়ার সার্ভিসের সদস্যদের দেশের ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। বুধবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 
 
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন আমরা প্রতিষ্ঠা করছি। সেখান থেকে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আপনাদেরকে দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সেই পদক্ষেপই আমাদের সরকার নিয়েছে।
 
শেখ হাসিনা বলেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এরপরও  আমরা আমাদের ফায়ার সার্ভিসকে আন্তর্জাতিকমানের আধুনিক সরঞ্জামাদি দিয়ে গড়ে তুলতে চাই।