তুরস্কে নৌকাডুবিতে ১৪ অভিবাসীর মৃত্যু

তুরস্কের আয়েজেন উপকূলে বুধবার অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ৭ শিশু রয়েছে। 
 
নৌকাটি গ্রিসে পৌঁছানোর চেষ্টা করছিল। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।  হালকা ওই নৌকা থেকে তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা মৃতদেহগুলো উদ্ধার করেছে। নৌকাটি গ্রিসের লেসবোস দ্বীপের দিকে যাচ্ছিল। বার্তা সংস্থা দোগান জানায়, এ ঘটনায় ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি। বাসস।