টাঙ্গাইল শহরে ছাত্রদলের আধাবেলা হরতাল আজ

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে গ্রেফতারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টাঙ্গাইল শহরে হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।

 

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান খান সফিক জানান, বুধবার দুপুর ১টার দিকে এক জরুরি বৈঠকে বৃহস্পতিবার আধাবেলা হরতালের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে দুপুর আড়াইটার দিকে প্র্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়। তিনি বলেন, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার রাশেদুল আলমকে ষড়যন্ত্রমূলভাবে গ্রেফতারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়েছে। রাশেদকে মুক্তি দেয়া না হলে পরবর্তীতে আরো কর্মসূচি দেয়া হবে বলে তিনি জানান।