ইরফান খানের মেকআপে বাংলাদেশের মনির

পিকু ছবির পুরোটাই ইরফান খানের মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন মনির। তবে সম্প্রতি ইয়াশ রাজ ফিল্মস-এর ব্যানারে নতুন চলচ্চিত্রের কাজও করছেন এই তরুণ মেকআপ আর্টিস্ট।

 

ইরফান খানের সাথে কাজ প্রসঙ্গে মনির বলেন, ‘ইরফান ভাই খুবই মজার মানুষ। সবসময় আমার সাথে দুষ্টুমি করেছেন। কিছুদিন আগে তার নতুন ছবির কাজের ব্যাপারেও আমার ডাক এসেছে। তখন আমি ইরফান ভাইকে ফোন দিতেই তিনি আস্বস্ত হলেন। তিনি আমাকে হলিউড স্টুডিওতেও কাজে নিয়ে যাবেন বলেছেন।’

 

উল্লেখ্য, বাংলাদেশের তরুণ মনির এর আগে অক্ষয় কুমার, গোবিন্দসহ একাধিক শিল্পীর মেকআপে কাজ করেছেন।