মহাকাল নাট্য সম্প্রদায়ের নতুন মঞ্চনাটক

মহাকাল নাট্য সম্প্রদায়ের নতুন মঞ্চনাটক দ্রোহ ও প্রেমের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ গল্প আশ্রয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারি অধ্যাপক আনন জামান রচিত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইউসুফ হাসান অর্ক নির্দেশিত মানব প্রেমের অমর উপাখ্যান ‘নীলাখ্যান’-এর পঞ্চম মঞ্চায়ন আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে।