প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বগুড়া পৌঁছেছেন। সকালে হেলিকপ্টারযোগে বগুড়া সেনানিবাসে পৌঁছান তিনি।
জানা গেছে, দুপুর আড়াইটায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে স্থাপিত ইলেকট্রনিক বোর্ডের মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে এক দশকেরও বেশি সময় পর বগুড়ায় দলীয় জনসভায় অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকাবাসীর প্রত্যাশা জানাতে গিয়ে এমপি আব্দুল মান্নান বলেন, বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ চালু, ফুটবল স্টেডিয়াম নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ একটি করে ছেলে ও মেয়েদের স্কুলকে জাতীয়করণের ঘোষণার আশা করছে বগুড়াবাসী।