ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক রাজ্যসভা সদস্য এন রাজেন্দ্রনের গাড়ি থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন।
৬২ বছর বয়সী রাজেন্দ্র তামিলনাড়ুর টিউটোকোরিন একটি বাস স্ট্যান্ডের কাছে গাড়ি পার্ক করেছিলেন। পুলিশ ধারণা করছে তিনি নিজেই তাকে গুলি করেছেন। পুলিশের এক কর্মকর্তা বলেন, মনে হচ্ছে তিনি নিজের লাইসেন্স করা রিভলভার ব্যবহার করেছেন। কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পারিবারিক একটি সমস্যা হয়তো তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছে। আমরা তদন্ত করছি এই বিষয়ে। তদন্তকারীরা তার কল রেকর্ড খতিয়ে দেখছে। এনডিটিভি।