মিয়ানমারের ‘নতুন সরকারকে’ সহযোগিতার প্রতিশ্রুতি সেনাপ্রধানের

মিয়ানমারের ক্ষমতাশালী সেনাপ্রধান মিন অং হাইং দেশটির নতুন সরকারকে সহাযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর ফেসবুকে তিনি একথা জানান। খবর: এএফপির।

মিন অং হাইং তার ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেছেন, ‘সেনাবাহিনী নির্বাচনোত্তর নতুন সরকারকে সহযোগিতা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে।’

দেশটির ঐতিহাসিক নির্বাচনের পর অং সান সু চির দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে।

-বাসস