তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যম ও ভক্তদের কৌতূহলের যেন শেষ নেই। আর এই কৌতূহলের বিষয় থেকে বাদ পড়েনি আনুশকা শর্মা ও তার প্রেমিক বিরাট কোহলির সম্পর্কও। কিন্তু ইদানীং এই বিষয় নিয়ে প্রশ্নে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন আনুশকা।
টুইটারে এক ভক্ত আনুশকাকে প্রশ্ন করেছিলেন, সাক্ষাত্কারে কোন প্রশ্নে উত্তর দিতে দিতে আপনি ক্লান্ত? উত্তরে আনুশকা বলেছেন, ব্যক্তিগত জীবন নিয়ে অতি কৌতুহলী প্রশ্ন আমি পছন্দ করি না।
সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এত বিবৃতিতে এই গুঞ্জনকে নাকোচ করে দিয়েছেন আনুশকা। বিষয়টি নিয়ে রীতিমতো বিরক্তও হয়েছেন তিনি।
আনুশকা শর্মা বর্তমানে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করছেন। এখানে আরো আছেন ঐশ্বরিয়া রায় বচ্চন ও রণবীর কাপুর। খবর: এনডিটিভি।