বেশ কিছু সময় টানাপোড়েনের পর কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন ম্যালকম টার্নবুল। খবর বিবিসির।
চলমান টানাপোড়েনের পেছনে আছে ইন্দোনেশিয়ায় দুই অস্ট্রেলীয় মাদক পাচারকারীর মৃত্যুদণ্ড, গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস এবং জীবিত গবাদিপশু রপ্তানির ক্ষেত্রে ইন্দোনেশিয়ার নিষ্ঠুর আচরণ।
প্রত্যাশা করা হচ্ছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে টার্নবুলের বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক প্রাধান্য পাবে। টার্নবুলের এই সফরটি একটি পঞ্চদেশীয় সফরের অংশ। টনি অ্যাবোটের জায়গায় চলতি বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া টার্নবুল জার্মানি, তুরস্ক, ফিলিপাইনস এবং মালয়েশিয়াতেও যাবেন।