মেলায় এইচপির ল্যাপটপে ২০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়

ল্যাপটপ মেলায় বিভিন্ন পন্যে উপহার ঘোষনা করেছে স্মার্ট টেকনোলজিস। এর অাওতায় এইচপি ল্যাপটপের সঙ্গে নিশ্চিত পুরস্কার হিসেবে থাকছে এইচপি মাউস অথবা হেডফোন। একইসঙ্গে স্ক্র্যাচ কার্ডে দেয়া হচ্ছে ২০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়।

ডেল ল্যাপটপেও স্ক্র্যাচ কার্ডের উপহারের পাশাপাশি থাকছে একটি টারগাস ল্যাপডেস্ক। এইচপি এবং ডেল উভয় ব্রান্ডের প্যাভিলিয়নেই ক্লিয়ারিং সেল বুথে নির্দিষ্ট কিছু মডেলে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকবে। অন্যদিকে তোশিবা ও অ্যাপলের লাপটপে থাকছে যথাক্রমে সর্বোচ্চ ১২ হাজার টাকা ও ৫ হাজার টাকা নগদ ডিসকাউন্ট।

টুইনমস এর ট্যাবলেটে উপহার হিসেবে থাকছে পাওয়ার ব্যাংক ও হেডফোন। অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির সঙ্গে উপহার হিসেবে রয়েছে টারগাস এর ল্যাপডেস্ক। এক্সট্রিম এর স্পীকারগুলোতে রয়েছে ২০ শতাংশ মূল্যছাড় এবং টারগাস এর ল্যাপটপ এক্সেসরীজ এ থাকবে নগদ ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।