১৩ নভেম্বর শাহবাগ আজিজ সুপার মার্কেটে বাংলাদেশ সর্ট ফিলম্ ফোরাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত কানাডার সমকালীন কবিতা পাঠের খবর পেয়ে কবিরা আবেগে আপ্লুত। বৃটিশ কলাম্বিয়ার কবি লিন্ডা রজার্স এবং টরন্টোরে বসবাসরত কবি ক্যাথেরিন গ্রাহাম ইত্তেফাককে তাদের ভালোলাগার কথা প্রকাশ করেন। তারা বাংলা না পড়তে পারলেও তাদের প্রকাশিত কবিতা, ছবি এবং পোস্টার দেখে মুগ্ধ।
প্রসঙ্গত, কানাডার কবিতা নিয়ে কাজ করছেন কবি ও সাংবাদিক পারভেজ চৌধুরী। বেশ কিছুদিন ধরে তিনি বহুজাতিক, বহুভাষার দেশ কানাডার কবিদের কবিতা বাংলায় অনুবাদ করছেন। তা তিনি এবার উপস্থাপন করলেন নিজ কণ্ঠে। IMG0
অনুষ্ঠানে আদিবাসী, অভিবাসী এবং মূলধারার কবিদের কবিতা আবৃত্তির জন্য পছন্দ করা হয়। এতে কবি এলিস মেজর, এ্যানি মিশায়েলস এ্যানি কারসন, বিল বিসেট, ব্রায়ান হ্যান্ডারসন, ব্রুস মেয়ের, ক্যানডিস জেমস, ক্যারোলিন র্স্মাট, ক্যাথেরিন গ্রাহাম, ডেনিস লি, ডিউক রেডর্বাড, এডওর্য়াড গেটস, গ্যারি হাইলেন্ড, গ্যারী গেডেস, জ্যান হরনর, জেনিফার ফুটম্যান, জ্যানেট আর্মস্ট্রং, জিল ব্যাটসন, জো ব্লেডস, জন ডোনলান, জুলে ব্যারি, কারেন শেনফিল্ড, লরা লুশ, লেনর কিশিগ টোবাইস, লিন্ডা রর্জাস, মারিয়ান ব্লুগের, প্যাট্রিক ফ্রিসেন, র্যান্ডি রুন্ডি, রু বরসন, সনজা ডান, সোফিয়া কাসজুবে, সুসান স্টেনসন, সুসান গ্লিকম্যান, ট্যারি এ্যান কার্টার ও ওয়ানে কেওনের কবিতা আবৃত্তি করা হয়।
কানাডার সমকালীন কবিতা এমন ভাবে বাছাই করা হয়েছিলো যাতে করে কানাডার আধুনিক কাব্যধারার সমকালীন চিত্র ফুটে উঠেছে।