সালমানকে নিয়ে কথা বলতে চান না ক্যাটরিনা!

 
সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে হলেও তার সঙ্গে একটি ভাল সম্পর্ক রয়েছে ক্যাটরিনা কাইফের। কিন্তু তার সম্পর্কে গণমাধ্যমে কথা বলতে রাজি নন এই বলিউড অভিনেত্রীর। তিনি মনে করেন প্রকাশ্যে সালমানকে নিয়ে কথা বলা ‘বিদ্যমান সম্পকর্কে’ অপমান করা ।
 
সম্প্রতি চিত্রনাট্যকার-গীতিকার নিরাঞ্জন আয়েনগারের টক শো ‘লুক হু’জ টকিং উইথ নিরাঞ্জন’তে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সেখানে সালমান খানের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, সালমান খান একজন চমত্কার ব্যক্তি। বলিউডের ভেতরের ও বাইরের সবাই এটি জানে। তারা বাবা-মা ও পরিবার আমাকে মেয়ের মতোই দেখে। কিন্তু এই বিদ্যমান সম্পর্ক নিয়ে গণমাধ্যমে কথা বললে সেটি সম্মানজনক হবে না। আমি নিজেও এটি পছন্দ করি না।
 
রণবীর কাপুরকে বিয়ের পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাস করা হলে ক্যাটরিনা বলেন, রণবীর আমার সবসময়কার বন্ধু। খবর: এনডিটিভি।