ইউটিউবে মিউজিক স্ট্রিমিং অ্যাপ চালু

 
মিউজিক স্ট্রিমিং অ্যাপ চালু করেছে বিশ্বের শীর্ষ ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব। অ্যাপটির নাম দেয়া হয়েছে ‘ইউটিউব মিউজিক’।
 
গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ও অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস এই দুই প্লাটফর্মের জন্যই উন্মুক্ত করা হয়েছে অ্যাপটি।
 
আপাতত যুক্তরাষ্ট্রে চালু করা হলেও অল্প সময়ের মধ্যেই বিশ্বের অন্য দেশগুলোতে ইউটিউব মিউজিক সেবা চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
 
গুগল প্লে-স্টোর ও অ্যাপলের অ্যাপস্টোর থেকে ডাউনলোডের পর শুরুতে ব্যবহারকারীরা ১৪ দিনের জন্য ট্রায়ালে বিনে পয়সায় মিউজিক স্ট্রিমিং করতে পারবেন। এরপরও কিছু সেবা বিনা খরচে পাবেন ব্যবহারকারীরা।
 
মিউজিক ভিডিও, রিমিক্স এবং কনসার্ট ভিডিও থাকবে ইউটিউব মিউজিকে। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী গান ও মিউজিক ভিডিও’র সাজেশন দেবে অ্যাপটি। যে গানগুলো শোনা হয়েছে আর ভিডিও দেখা হয়েছে তার একটি তালিকা অ্যাপটির হোম পেজে থাকবে। সূত্র: বিবিসি।