পুরোনো সম্পর্ক নিয়ে কথা বলতে নারাজ ক্যাটরিনা

সালমানের খানের সঙ্গে ক্যাটরিনা সম্পর্ক নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি। তবে বর্তমানে রনবীর কাপুরের সঙ্গে প্রেম করা ক্যাট বলেছেন এখন আর পুরানো সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে চান না।
  
একটি টক শো-তে ক্যাটরিনাকে সালমানের সঙ্গে তাঁর পুরানো সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে ক্যাটরিনা বলেন, সালমান একজন দারুণ মানুষ। ওর বাবা-মা এবং পুরো পরিবারই আমাকে সব সময় মেয়ের মতোই ভালোবেসেছেন। কিন্তু যদি মিডিয়াতে সালমান ও ওর পরিবারের ব্যাপারে কথা বলি তাহলে তা আমার বর্তমান সম্পর্কের ক্ষেত্রে সম্মানজনক হবে না।
 
রণবীরের সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক ও বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে ক্যাটরিনা বলেছেন, রণবীর আমার খুব ভালো বন্ধু।ও সবসময় তা থাকবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।