প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শুধু সাহায্যের আশায় বসে নেই। দেশের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করছি আমরা। ভারত, নেপাল ও ভুটানে ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতার জন্য অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ নিয়েছি। বাংলাদেশে নারীদের উন্নতি হয়েছে। নারী উন্নয়ন নীতিমালা আছে আমাদের।
রবিবার বেলা সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলােদশ ডেভেলপম্যান্ট ফোরামের সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চমধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে নিজেদের উন্নয়নশীল অবস্থায় নিয়ে যেতে।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।