১০ দিনে পালোয়ান হবেন সালমান!

 

সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘প্রেম রতন ধান পায়ো’ ছবিটি। কিন্তু বসে থাকার উপায় নেই এই অভিনেতার। কেননা, এবার তিনি ইয়াশ রাজ ফিল্মসের ‘সুলতান’ ছবিতে কাজ করবেন।

 

‘সুলতান’ ছবিতে সালমানকে একজন পালোয়ান হিসেবে দেখা যাবে। এজন্য তার শারীরিক গঠনেও পরিবর্তন আনতে হবে। কিন্তু ‘প্রেম রতন ধান পায়ো’ ছবির প্রচারণায় জন্য নিজেকে তৈরি করতে সময় পাননি সালমান। এখন ১০ দিনের মধ্যে তাকে পালোয়ান হিসেবে তার শরীর গঠন করতে হবে।

 

সম্প্রতি এ সম্পর্কে সালমান খান বলেছেন, পালোয়ান হিসেবে আমার শারীরিক গঠন তৈরি করতে ১০ দিন সময় পেয়েছি। ছবির প্রচারণা কাজে ব্যস্ত থাকায় গত তিন সপ্তাহ আমি কোনো সময় পায়নি। এবার দেখা যাক, আগামী ১০দিনে কতোটা পরিবর্তন আনা যায়।

 

‘সুলতান’ ছবিতে সালমানকে হরিয়ানার একজন পালোয়ান হিসেবে দেখা যাবে।

 

এক মাস আগে এক সাক্ষাত্কারে আইএএনএসকে সালমান বলেছিলেন, ‘সুলতান’ ছবিতে দর্শকরা আমাকে দ্তিগুণ আকৃতিতে দেখতে পাবে। আমার প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। আমাকে আরো বেশি মোটা ও ফিট হতে হবে।

 

আগামী বছর ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা। খবর: এনডিটিভি।