গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে বিস্ফোরক আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
 
২০১৩ সালে ৩০ ডিসেম্বর রামপুরা থানা পুলিশ এ মামলা দায়ের করে। গত ৪ নভেম্বর বিস্ফোরক আইনের মামলায় আদালতে আত্মসমর্পণের পর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন গয়েশ্বরের আইনজীবীরা। আজ আপিলের শুনানি শেষ তাকে জামিন দেন হাইকোর্ট।
 
তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।