প্যারিসে হামলায় ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। ফ্রান্সের রাজধানীর মন্ত্রেলি এলাকার একটি রেস্টুরেন্টের সামনে থেকে এই গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
এর আগে প্যারিসে সন্ত্রাসী হামলায় একজন হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। ওমর ইসমাইল মোস্তেফাই নামে এই ফরাসি নাগরিকের বাবা, ভাই সহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, শুক্রবারে প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ১২৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। এএফপি।